স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 8:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন ভূইয়া বাবুর শীতে কম্বর বিতরণ অব্যাহত রয়েছে। রোববার সন্ধ্যায় ইউনিয়নের বিজেশ্বর ৪নং ওয়ার্ডে প্রত্যেক মহল্লায় মহল্লায় গিয়ে শাহিন ভাইয়া বাবু নিজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উজ্জ্বল, লিটন, মাসুম, ফিরুজ,খায়েস,তাজুল ইসলাম ও মোঃ শিপন মিয়া প্রমুখ।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন ভূইয়া বাবু বলেন, মানুষের সেবা করতে পারলে আমি যে আত্ম তৃপ্তি পায়, তা অন্য কোন কিছুতেই খুঁজে পাই না। তাই এই জনসেবামূলক কাজকে আমি আমার পেশা হিসেবে বেছে নিয়েছি। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আপনাদের জন্য, আমি একজন কামলা হিসেবে কাজ করে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি।
Posted ৮:২৮ পিএম | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya