শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সোমবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:19 pm

সোমবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

আগামী সোমবার (১৮ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের শীতকালীন (একাদশ) অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। বিকাল সাড়ে ৪ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হবে।

এদিকে, এবারও কার্য সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে। আইন শাখার উপসচিব মো নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে জানা গেছে, শীতকালীন সংসদ অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে। ১০/ ১২ কার্য দিবস চলবে এই অধিবেশন।

আইন শাখা সূত্রে আরও জানা যায়, প্রতি বছরের মতো ওই দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি ভাষণে ১০ বিষয় গুরুত্ব দিয়ে বক্তব্য রাখবেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি ভাষণ রাখবেন।

এই অধিবেশনেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নিবেন। তবে প্রথম দিন যেহেতু রাষ্ট্রপতি ভাষণ দেবেন এজন্য প্রথম দিন সব সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে অংশ নিতে পারেন বলে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান।

এরপর রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, অধিবেশনে প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতির টার্গেট নিয়ে সর্বোচ্চ ৯০ জন সংসদ সদস্যকে অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। কিন্তু করেনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করে হবে।

অধিবেশন শুরুর আগে এবারও সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানো হবে। সীমিত আকারে যেসব কর্মকর্তা, নিরাপত্তা কর্মীদের করোনা পরীক্ষা করা হবে। ১৫ জানুয়ারি শুরু হয়েছে এই পরীক্ষা। শীতকালীন অধিবেশনের শুধু প্রথম দিন সংসদ বিটের সাংবাদিকেরা উপস্থিত থাকতে পারবেন। বাকি কার্যদিবসগুলোতে সংসদ টিভি থেকে সংবাদ সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:৫৯ পিএম | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

The Daily Sarod |