শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

একযোগে পদত্যাগ করলো কুয়েতের মন্ত্রী সভার সদস্যরা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:31 pm

একযোগে পদত্যাগ করলো কুয়েতের মন্ত্রী সভার সদস্যরা

কুয়েতে মন্ত্রিসভা গঠনের পর এক মাস পার না হতেই প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ সদস্যরা। মঙ্গলবার (১২জানুয়ারি) পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে কুয়েতের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। তারপরেই মন্ত্রীরা একযোগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এই খবর জানিয়েছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করেও এই গণপদত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল-সাবহ-র সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনিই সব মন্ত্রীর পদত্যাগপত্র সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীকে দেন।

কুয়েতে এখন চলছে চরম অর্থনৈতিক মন্দা। এর মধ্যে গত ১৪ ডিসেম্বর এই মন্ত্রিপরিষদ গঠিত হয়। এর ফলে নতুন আমীর একটা বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন।

কুনা জানিয়েছে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নিয়ে যে প্রস্তাব জমা পড়েছে, ৩০ জন সদস্য তা সমর্থন করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পার্লামেন্ট সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন, তার মধ্যে ভোটের ফলাফলের প্রতিফলন নেই। স্পিকার এবং বিভিন্ন কমিটির গঠন নিয়েও সরকার হস্তক্ষেপ করছে।

২০১৯ সাল থেকে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ-সাবাহ। তাকে প্রশ্ন করা নিয়ে তিনজন এমপি প্রস্তাব জমা দিয়েছেন এবং ৩০ জন সমর্থন করেছেন। মধ্যপ্রাচ্যে কুয়েতই প্রথম দেশ যারা ১৯৬৩ সালে পার্লামেন্ট গঠন করে। গত ডিসেম্বরে পার্লামেন্টের নির্বাচন হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |