শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হাবিব ওয়াহিদ করলেন তৃতীয় বিয়ে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:22 pm

হাবিব ওয়াহিদ করলেন তৃতীয় বিয়ে

করোনার মহামারির মধ্যেই তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী হাবিব ওয়াহিদ। মঙ্গলবার দুপুরে হাবিব তার সোশ্যালমিডিয়ার ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানালেন, তিনি বিয়ে করেছেন। কবে, কখন বিয়ের কাজটি সেরেছেন, তা অবশ্য খোলাসা করে কিছু বলেননি। শুধু হাবিব তার ফেসবুক পোস্টে জানান, তার স্ত্রীর পারিবারিক নাম আফসানা চৌধুরী। এটি তার তৃতীয় বিয়ে।

ফেসবুকে বিয়ের খবর জানিয়ে হাবিব লিখেছেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’ ফেসবুকে হাবিবের এই পোস্টের নিচে তার ভক্ত-অনুরাগীরা তাদের শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, লুবায়না নামের এক তরুণীর সঙ্গে ২০০৩ সালে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

এদিকে ছেলের বিয়ের বিস্তারিত জানেন না বাবা ফেরদৌস ওয়াহিদও। তিনি এখন মুন্সিগঞ্জের বাড়িতে। হাবিবের বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমকে ইনি জানান, ‘আমিও শুনেছি, হাবিব বিয়ে করেছে।’ কখন কীভাবে কাকে করেছে তা আমিও জানি না।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১

The Daily Sarod |