ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১১ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 11:42 pm
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ।
এই আতঙ্কে বিশ্বজুড়েই সবাই চেষ্টা করছেন একটু সামাজিক দূরত্ব বজায় রাখতে। পাশের লোকের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছেন।
কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তার এক বাসিন্দা যা করেছেন, তার সঙ্গে বোধহয় আর কারও তুলনা হয় না।
করোনা থেকে নিজে ও স্ত্রীকে বাঁচাতে একটা প্লেনই ভাড়া করে ফেলেছেন তিনি। নাম রিচার্ড মুলিজাদি, জাকার্তার বিখ্যাত সোশ্যালাইট। পেজ থ্রির পার্টিতে হামেশা দেখা যায় তাকে। তবে করোনার জন্য এখন আর বাড়ি থেকে বের হচ্ছেন না তিনি।
এর মধ্যে বালি যাওয়ার ভীষণ দরকার পড়ে, করোনা আতঙ্কে আতঙ্কিত রিচার্ড গোটা প্লেনই ভাড়া করে নেন।
Posted ১১:৪২ পিএম | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya