শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চাচা ট্রাম্পকে পাগল বললেন তার ভাতিজি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:32 pm

চাচা ট্রাম্পকে পাগল বললেন তার ভাতিজি

ট্রাম্পকে ভারসাম্যহীন (পাগল) বললে তার ভাতিজি ম্যারি ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উসকানির ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও বহির্বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন খোদ ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প।

সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেন ম্যারি।

ম্যারি ট্রাম্প বলেন, নির্বাচনে হেরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আর কিছু করার আগেই তাকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরানো উচিত। আর এ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি।

ম্যারি ট্রাম্প আরও বলেন, বুধবারের ঘটনায় আমি ব্যথিত। এখন কথা বলার সময় না। এখন দ্রুত কাজ করার সময়। আমার বিশ্বাস ২৫তম সংবিধান সংশোধন আনা হবে। তবে আমি মনে করি, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এটি করবেন না। কারণ, এ গ্রহের সবচেয়ে বড় কাপুরুষ হলেন তিনি।

Facebook Comments Box

Posted ১১:৩২ পিএম | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |