শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার টিকা ছাড়া কেউ ওমরাহ পালন করতে পারবে না: সৌদির হজ্ব বিষয়ক মন্ত্রী

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:37 pm

করোনার টিকা ছাড়া কেউ ওমরাহ পালন করতে পারবে না: সৌদির হজ্ব বিষয়ক মন্ত্রী

করোনার টিকা ছাড়া কেউ ওমরাহ পালন করতে পারবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজ্ব বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ বেনতেন।

আল আরাবিয় চ্যানেলকে এ তথ্য জানিয়ে সৌদির হজ বিষয়ক মন্ত্রী বলেন, মহামারি যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য নিরাপদ, সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই উদ্যোগ নিতে হচ্ছে।

কবে থেকে বাস্তবায়ন হবে এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানিয়ে মন্ত্রী বলেন, ওমরাহ কার্যক্রম চালু রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে। ওমরাহ পালনকারীদের বয়সসীমার ক্ষেত্রে প্রাধান্য থাকবে।

সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা এবং নামাজে নিজ নিজ বিছানা বহন করা বিষয়গুলো কঠোরভাবে নজরদারি করা হবে।

মহামারি করোনার কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি সরকার। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে শুরু করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১

The Daily Sarod |