শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করলে আগামীতে আর মনোনয়ন পাবে না’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:50 pm

‘দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করলে আগামীতে আর মনোনয়ন পাবে না’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (০৭জানুয়ারি) তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, যেকোনো নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার মতো একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক। সুতরাং মনোনয়ন বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী সাংগঠনিকভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে।

কোনো কোনো দলীয় দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, তাদের হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, তাদের সংগঠন বিরোধী এসব কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে পৃথক পৃথক মনোনয়ন বোর্ড রয়েছে। একটি স্থানীয় সরকার, অপরটি সংসদীয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল নেতাদের মতামত, সংশ্লিষ্ট জেলা উপজেলা পর্যায়ের নেতাদের সুপারিশ, সরকারি-বেসরকারি এবং দলীয় সার্ভে রিপোর্ট পাশাপাশি প্রার্থীদের যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তা বিবেচনা করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

 

Facebook Comments Box

Posted ৭:৫২ পিএম | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১

The Daily Sarod |