শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:12 pm

আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলা

বছরের শেষ দিনে জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফের ভক্তরা পেয়েছেন খারাপ খবর। এদিন আসিফ জানতে পারেন, তাঁর বাড়িতে আদালতের সমন এসেছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

আসিফ আকবর গণমাধ্যমে জানান, ‘কবে কখন এমন ঘটনা ঘটেছে, যে তার জন্য মামলা করতে হবে তার কিছুই জানি না। মামলার বিষয়ে ডিটেইলস কিছুই জানি না। শুনেছি মামলা করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। আগে সব কিছু জানি। সবকিছু হাতে পেলে আইনিভাবে মোকাবিলা করব, কারণ বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপাতত এর বেশি কিছুই জানানো আমার পক্ষে সম্ভব না।’

এই মামলার বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার আসিফ আকবর নিজেই তার সোশ্যাল মিডিয়াতে জানান, ‘বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি, তাই সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছি না। এতটুকু জানি, ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের জাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভুক্তভোগী, তবে জয় নিশ্চিত ইনশা আল্লাহ।’

আসিফ আরও লেখেন, ‘যতই লুকিয়ে বেড়াই, ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনো রকম অপরাধ প্রমাণ করার কিছু আছে, তা আপাতদৃষ্টিতে দেখি না। কোর্টকাচারি লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারও বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নেই। সে ক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানি সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে, এগুলো আসিফের সঙ্গে যায় না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়।’

Facebook Comments Box

Posted ৮:১২ পিএম | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |