শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা ৮ কোটির কাছাকাছি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:32 pm

বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা ৮ কোটির কাছাকাছি

বিশ্বজুড়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় আট কোটি ছুঁইছুঁই। আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, করোনার মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এসব দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৯৪ লাখ। এর মধ্যে ১৭ লাখ ৪১ হাজার জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি ৫৭ লাখ। সূত্র : এএফপি, আল-জাজিরা

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রত বাড়ছে। এরই মধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২। মৃত্যু হয়েছে তিন লাখ ৩৪ হাজার ২১৮ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ২৩ হাজার ৭৭৮। এর মধ্যে এক লাখ ৪৬ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৬৬ হাজার ৬৭৭। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৮৯৯। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনো মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

মহামারির শুরু থেকেই আমেরিকা দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরও জোরালো করে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট (ভাইরাসতত্ত্ববিদ) লি মেং ইয়ানের বক্তব্য। লি মেং ইয়ান বলেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনাভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |