ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:28 pm
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা চলাকালে ভাঙচুর ও পরীক্ষা প্রশ্নপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় রাজধানীর তিনটি থানার পাঁচ মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম রোববার এ আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, ‘আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথক মামলায় ৪৯ জনকে হাজির করেন। তদন্ত কর্মকর্তারা তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ২৪ জনকে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। অন্যদের কারাগারে পাঠিয়ে দেন।
এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শুরু হয়। এতে ১৩ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ‘প্রশ্ন কঠিন হয়েছে’ এমন দাবি তুলে এবং অনবরত স্লোগান দিয়ে পরীক্ষা বর্জন শুরু করে দুটি কেন্দ্রের শিক্ষার্থীরা। কেন্দ্র দুটি হলো মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। একই অবস্থা হয় মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও বিসিএসআইআর হাইস্কুলে। কিছু শিক্ষার্থী অন্য কেন্দ্র থেকে ওসব প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা বন্ধ করে দেয়। কয়েকটি কেন্দ্রে ভাঙচুর করে অন্য পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধা দেয় একদল শিক্ষানিবেশ আইনজীবী। এছাড়া তারা প্রশ্নপ্রত্র ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় ৫ মামলায় মামলায় আসামির সংখ্যা প্রায় এক হাজারের বেশি আাসমি করা হয়েছে।
Posted ৯:২৮ পিএম | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya