শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র প্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় সভা, বিশাল শোডাউন

  প্রিন্ট
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:30 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র প্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় সভা, বিশাল শোডাউন

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতবিনিয়ম করেছেন। শনিবার বিকেলে পৌর এলাকার কান্দিপাড়ার মাইমল পাড়ায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় মতবিনিময় সভা জনসভা জনসভায় রূপান্তরিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাজুল ইসলাম আপন।

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কাছন মিয়া, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সাধু মিয়া, সহসভাপতি মোস্তফা কামাল মুস্ত, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আল আমিন সওদাগর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন মাসু মিয়া, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক টিপু, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক নাদিম সওদাগর, শহর আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক বাপ্লারাজ, ওলামা সমন্বয় পরিষদের সভাপতি কারী আনিসুর রহমান সহ এলাকার সর্বস্তরের মুরুব্বি ও যুবকবৃন্দ।

মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আপনাদের সহযোগিতায় রাজনীতিতে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। তাই এই এলাকার সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষ হিসেবে আমার ভুল হতে পারে। আমার অতীতের সকল ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।

তিনি বলেন, আপনারা জানে আমি তিনবারের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণ করতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করি এবং তৃণমূলের ভোটে সম্মানজনক স্থানে আমার নেতাকর্মীরা আমাকে পৌছিয়েছে। আমি প্রত্যাশা করছি যদি নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাই, তাহলে আপনাদের সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারবো। যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমার নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরামর্শে এই পৌরসভায় আমূল পরিবর্তন আনতে পারবো।

তিনি আরও বলেন, আমার নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা যেমন আছে, তেমন মানুষের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখ বুঝার অভিজ্ঞতাও আছে। মানুষ শুধু উন্নয়নই চায় না, একজন মেয়রের কাছে ভালবাসা। মানুষ চায় একজন মেয়র পৌরসভাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও টেন্ডারবাজ মুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলুক। মানুষ চায়, একজন মেয়র তার সকল সমস্যায় এগিয়ে আসবে। যদি আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়, তাহলে সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসেবে এই পৌরসভাকে গড়ে তুলবো।

পরে মোটর শোভাযাত্রা সহ একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে শোডাউন করে শেষে ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |