ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:13 pm
আগামী ১৪ ডিসেম্বর পূর্ণ সূর্য গ্রহণ। বহু মানুষ মহাজাগতিক সৌন্দর্য দেখতে দৌড়াত দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চল প্যাটাগোনিয়ায় আর আর্জেন্টিনায়। কিন্তু এখন ২০২০ হল মহামারির বছর। কাজেই বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞান ভক্তের একমাত্র ভরসা অনলাইন। তবে আপনার যদি আকাশে এই গ্রহণ দেখার সৌভাগ্য হয়, মনে রাখবেন সূর্যের দিকে কখনই সরাসরি তাকাবেন না, চোখকে রক্ষা করার জন্য কিছু ব্যবহার করবেন।
যে ২৪ মিনিট ধরে এই জাদুকরি মুহূর্ত স্থায়ী হবে, তখন অমাবস্যার চাঁদ তার চলার পথে সূর্যের সামনে এসে পৌঁছবে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেবে মাত্র দুই মিনিট ৯.৬ সেকেন্ডের জন্য, বলছেন গ্রেনিচ রয়াল অবজারভেটরির আরেক জ্যোতির্বজ্ঞানী তানিয়া ডি সালেস মার্কুইস।
‘চাঁদ আকারে সূর্যের চেয়ে ৪০০ গুণ ছোট,’ ব্যাখ্যা করেছেন তানিয়া, কিন্তু চাঁদ সূর্যের তুলনায় আমাদের অনেক কাছে বলে চাঁদকে অনেক বড় দেখায়, আর সূর্যকে আমরা বহু দূর থেকে অনেক ছোট দেখি। তাই আমাদের চোখের জন্য চাঁদ সূর্যের গোলককে পুরো ঢেকে দিতে সক্ষম।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী পরবর্তী পূর্ণ সূর্য গ্রহণের সময়কাল ও দেখা যাবে যেখানে সেই স্থানগুলো হল-
কুমেরু অঞ্চল – ডিসেম্বর ২০২১
ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া (এপ্রিল ২০২৩)
আমেরিকা এবং কানাডা (এপ্রিলি ২০২৪)
দক্ষিণ ইউরোপ এবং গ্রিনল্যান্ড (অগাস্ট ২০২৬)
উত্তর আফ্রিকার ব্যাপক এলাকা এবং মধ্য এশিয়া (অগাস্ট ২০২৭)।
Posted ৮:১৩ পিএম | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya