ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:56 pm
ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। ব্যবহারকারীরা কোনো পোস্ট করতে পারছেন না, আবার অনেকে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।
ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং ইউরোপের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ধরনের সমস্যায় পড়েছেন। ফেসবুকের মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম যুক্তরাজ্য এবং ইউরোপে ডাউন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।
Posted ৭:৫৪ পিএম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya