স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 1:26 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘খাড়েরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’ উদ্বোধন করা হয়েছে। খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি থেকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি হাজী মো. আবু বক্কর।
খাড়েরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুটি চৌমুহনীস্থ জনতা রাইছ মিল এন্ড টিম্বারস এর স্বত্ত্বাধিকারী মো. মোছাদ্দেক হোসেন।
আদি আল জোবায়েরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি বাহাদুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি হাজী মো. আবু বক্কর বলেন, খেলাধুলা একটি শরীর চর্চা। সুস্থ দেহ-মন গঠনে এ চর্চা অনেক জরুরী। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। তরুণ ও যুব সমাজকে সামাজিক অনাচার, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নিয়মিত পড়াশুনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি এই আয়োজনের অন্যতম সদস্য সোহাগ ও ছাব্বির মোল্লা সহ কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে তালতলা বনাম কুটি গেইমস টুয়েন্টি ওয়ানের মাঝে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
Posted ১:২৬ এএম | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya