শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে আ’লীগের তৃণমূলের ভোটে যারা এগিয়ে

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:02 am

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে আ’লীগের তৃণমূলের ভোটে যারা এগিয়ে

২০২১ সালে হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র মনোনয়ন প্রার্থী বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফরম এরই মাঝে জমা নিয়েছে। ৩ ডিসেম্বর ছিল মনোনয়নের জন্য আবেদন ফরম জমা দেওয়ার শেষ দিন। ২৫ জন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন। ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ থেকে শুরু করে দলের সহযোগী সব সংগঠনের নেতারা হুমড়ি খেয়ে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন ।

শেষ দিন পর্যন্ত আবেদন ফরম জমা দেন ২০জন প্রার্থী। তবে শনিবার তৃনমুলের যে ভোটাভুটিতে অংশ নেন ১৬জন প্রার্থী।

তৃণমূলের ভোটের ফলাফলে বর্তমান মেয়র নায়ার কবিরের অবস্থান শীর্ষে। দ্বিতীয় অবস্থানে যুগ্ম ভাবে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। আর তৃতীয় হয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জানান, তৃনমূলের মতামতের বাইরেও জনপ্রিয়তা, সততা এবং যোগ্যতার বিষয় মুল্যায়ন করা হবে। এরপরই আমরা সিদ্ধান্ত নেব কোন তিনজনের নাম কেন্দ্রে পাঠাব। আর এটি করবে ৬ সদস্যের বাছাই কমিটি। এই কমিটিতে জেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক ছাড়াও সদর উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক রয়েছেন। রোববার রাতে এই কমিটির বৈঠক বসবে বলে তিনি জানান।

রাফি/-

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |