শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে র‍্যাবের অভিযানে ১২জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:46 pm

সরাইলে র‍্যাবের অভিযানে ১২জুয়াড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১২জন জুয়াড়িকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ১লক্ষ ৫৩হাজার ২৪০ টাকা ও তাস উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, সরাইলের পাকশিমুলের মোঃ ইয়াজ উদ্দিন (৩৭), উচালিয়াপাড়া মোঃ আজিজুল হক (৩৯), কাচারি পাড়ার হারুন (৩৫), উত্তর আরফাইলের আরজু (৫৫), রসুলপুরের ইজ্জত আলী (৪৭), বিশুতারার আব্দুল মান্নান(৩০), চানমনিপাড়ার খোকন মিয়া (৩৫), চুন্টার মোঃ ফারুক মিয়া (৩০), মোঃ মোশারফ হোসেন(৪৮), রসুলপুরের মনির হোসেন (৩২), বেপারি পাড়ার ঝরু (৩৩) ও করাতকান্দির মজিবর (৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সরাইল উপজেলার করাতকান্দিতে জনৈক আরিফ উল্লাহর মাছ চাষের পুকুর পারের টিনের টং-ঘরের মধ্যে অভিযান পরিচালনা র‍্যাব। এতে নেতৃত্ব দেন ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। অভিযানে ১২জন জুয়ারিকে আটক করা হয়।

এসময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৬৩হাজার ২৪০ টাকা ও ১০৪০ টি তাস উদ্ধার করে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

 

 

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |