স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 6:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় বাহা মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বাহা মিয়া ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বাহা মিয়া সড়ক পারাপার করছিলেন। এসময় সিলেট থেকে ঢাকাগামী টিআর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাহা মিয়া নিহত হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহটি হাইওয়ে থানায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
Posted ৬:৪২ পিএম | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya