শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের পৌর মেয়র প্রার্থী বাছাইয়ে ফরম বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:30 pm

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের পৌর মেয়র প্রার্থী বাছাইয়ে ফরম বিক্রি শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই করতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের ফরম বিক্রয় শুরু করেছে জেলা আওয়ামী লীগ। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, আখাউড়া পৌরসভা ও কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে এবং ৩ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই সময়ের বাইরের কেউ জমা দিলে প্রার্থী তালিকায় বাছাই আবেদন গ্রহণ যোগ্য হবে না বলে এতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২০

The Daily Sarod |