শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

পারস্য উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে ইরানের নৌ মহড়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:59 pm

পারস্য উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে ইরানের নৌ মহড়া

বিশাল নৌ মহড়া চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ পারস্য উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চল এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায়।

ইরানের সংবাদ মাধ্যম দি ইরনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বাসিজ মহড়া চালায় এবং এতে আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি উপস্থিত ছিলেন। মহড়ায় বাসিজের যোদ্ধারা ১ হাজারের বেশি হালকা এবং ভারী নৌযান ব্যবহার করেন।

ইরানে ‘জাতীয় বাসিজ সপ্তাহ’ উদযাপনের শেষ দিনে পারস্য উপসাগরে এই মহড়া চালানো হয়। এর মাধ্যমে বাসিজ স্বেচ্ছাসেবীদের নৌযুদ্ধের প্রস্তুতি জোরদার হলো।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লব বিজয় লাভ করার পর বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ প্রতিষ্ঠা করা হয়। সংগঠনটি ইরানের তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে ঐক্য এবং সমন্বয় ধরে রাখার কাজ করে। এছাড়া বিপ্লবের আদর্শ রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে আসছে।

বৃহস্পতিবার বাসিজের মহড়া সর্ম্পকে অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, মহড়ার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর কাছে শান্তি, বন্ধুত্ব এবং টেকসই নিরাপত্তার বার্তা দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

The Daily Sarod |