স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:37 pm
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বুধবার দুপুরে যুবলীগের মিছিলের মধ্যে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকা এ ঘটনা সরাইল থানা পুলিশ অন্তত একঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রনে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকেরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের আরেকটি মিছিল এলে একাধিক সমর্থকের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা দুইদলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
জৈষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মো: আনিসুর রহমান জানান, যুবলীগের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
Posted ৭:৩৭ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya