ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 2:08 am
অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশটির ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।
দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্য মতে, বর্তমানে বাইডেনের সংগ্রহে রয়েছে ২৮৪ ইলেকটোরাল ভোট, ডোনাল্ড ট্রাম্পের সংগৃহে রয়েছে ২১৪ ইলেকটোরাল ভোট।যেখানে ম্যাজিক ফিগার ২৭০। ফলে বাইডেনই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের মসনদে বসতে চলেছেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, পেনসিলভানিয়ায় জয়ের মধ্য দিয়ে বাইডেনের ঝুড়িতে যোগ হয়েছে আরও ২০ ইলেকটোরাল ভোট। এছাড়াও নাভাদা ও জর্জিয়ার মতো রাজ্যেও এগিয়ে রয়েছে বাইডেন।
Posted ২:০৮ এএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya