ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 5:53 pm
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ভারতের সাথে বিমান যোগাযোগ শুরু হচ্ছে বাংলাদেশের।
বুধবার বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বলেন, এয়ার বাবল চুক্তির অধীনে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারতের তিনটি গন্তব্যে চালানো হবে ফ্লাইট।
তিনি বলেন, দিল্লিতে ২৯ অক্টোবর, কলকাতায় ১ নভেম্বর ও চেন্নাই রুটে ১৫ নভেম্বর থেকে ফ্লাইট চালু করবে বিমান। ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি বলেন, আগে থেকেই দুটি রুটে আমাদের বিমান চলাচল করতো। এখন থেকে নতুন করে শুরু হচ্ছে চেন্নাই ফ্লাইট। বিশ্বের বিভিন্ন দেশে করোনার জন্য কঠোর নিয়ম থাকায় যাত্রী সংকট রয়েছে। তবে ভারতের নিয়ম কিছুটা সিথিল হওয়ায় আশা করা যায় যাত্রী সংকট হবে না।
করোনার কারণে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর ভারত যাচ্ছে বিমান। করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ রয়েছে বিমানের
Posted ৫:৫২ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya