শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

না ফেরার দেশে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 7:31 pm

না ফেরার দেশে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক

মারা গেছেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। সাবেক এই সাবেক অ্যাটর্নি জেনারেল বার্ধক্যজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

১৬ অক্টোবর বিকেলে অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার রফিক-উল হককে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি হাসপাতালটির ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন। পরে ১৭ অক্টোবর সকালে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু ওইদিন দুপুরের পরই তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়।

বার্ধক্যজনিত ইউরিন ইনফেকশন ও রক্ত শূন্যতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় ব্যারিস্টার রফিক-উল হককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে। ১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল তাকে।

ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

Facebook Comments Box

Posted ১০:৪৮ এএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

The Daily Sarod |