স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 1:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসাকে নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে বদলী করা হয়েছে।
এদিকে একই আদেশে বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুলকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।
প্রজ্ঞাপনটিতে সাক্ষর করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) শংকর রঞ্জন সাহা।
Posted ১:৪৯ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya