শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

খাগড়াছড়ির ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্বে চন্দন দেবনাথ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 12:07 am

খাগড়াছড়ির ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্বে চন্দন দেবনাথ

খাগড়াছড়ির দিঘীনালার ছোট মেরুং ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পরিচালক চন্দন দেবনাথ।

এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘ ৪ বছর ৫ মাস সফলতার সাথে দায়িত্ব পালন শেষে নিজ বাহিনী বাংলাদেশ আনসার ও ভিডিবি বাহিনীতে পদোন্নতি পেয়ে ফিরে যান চন্দন দেবনাথ।

গত ১৫ই সেপ্টেম্বর তিনি র‍্যাব থেকে প্রত্যাবর্তন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খিলগাঁও সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে সদর দপ্তর থেকে খাগড়াছড়ির দিঘীনালার ছোট মেরুং ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

চন্দন দেবনাথ বলেন, র‍্যাব- ৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৪, ময়মনসিংহের- চট্টগ্রাম, ভৈরব, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মেহনতি মানুষ ও সাংবাদিকদের কাছে কর্মক্ষেত্রে ভালোবাসা পেয়েছি। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষকে সাহায্য করেছি। একইভাবে পার্বত্য এলাকা খাগড়াছড়িতেও মেহনতি মানুষের নিরাপত্তায় কাজ করতে চাই। এ অঞ্চলের মানুষের সুখে সুখ। সারাজীবন এভাবেই মেহনতি মানুষকে ভালোবেসে যেতে চাই।

আপনাদের ভালোবাসায় এই নেতৃত্ব অনেক দূর এগিয়ে নিয়ে যাবো, এ প্রত্যাশাই করছি বলে জানান চন্দন দেবনাথ।

Facebook Comments Box

Posted ১২:০৭ এএম | রবিবার, ১১ অক্টোবর ২০২০

The Daily Sarod |