শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মধ্যরাতে বাড়িতে হামলা: স্ত্রী খুন, স্বামী হাসপাতালে

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 3:06 pm

সরাইলে মধ্যরাতে বাড়িতে হামলা: স্ত্রী খুন, স্বামী হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিনা বেগম(৫০) নামের এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩অক্টোবর) গভীর রাতে সরাইলের পাকশিমুল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে নিহতের স্বামী কিতাব আলী(৬০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সেলিনা বেগমের বড় মেয়ে রহিমা বেগম জানান, শনিবার রাত ১২টায় মোতালী নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের ঘরের দরজায় এসে ডাক দেয়। মধ্যরাতে কে এসেছে সেটা দেখতে দরজা খুলে তার বাবা কিতাব আলী। কিছু বোঝার আগেই কিতাব আলীকে গলা চেপে ধরে দূর্বৃত্তরা। এসময় মা সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, পাকশিমুল আদমের গোষ্ঠির বরকত আলী ও কিতাব আলীর এই দুই পরিবারে মধ্যে বহুদিন যাবৎ বাড়ি নিয়ে বিরোধ ছিল। এরই সূত্র ধরে মাঝেমধ্যেই তাদের মধ্যে দেনদরবার হতো। এই হত্যাকাণ্ডের পিছনে সত্যিই বাড়ি সংক্রান্ত বিবাদ আছে কিনা তা তদন্তে করে দেখছে সরাইল থানার পুলিশ।

এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমান বলেন, এই ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এসেছেন। আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি।

Facebook Comments Box

Posted ৩:০৬ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

The Daily Sarod |