শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:13 pm

চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার

চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ভালো মানের ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম মিলগেটে ২৫৭৫ টাকা এবং মাঝারি মানের চালের দাম ২২৫০ টাকা ।

খাদ্য ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ করে আবারও কয়েকজন চাল ব্যবসায়ীদের সঙ্গে একান্ত বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের এই দাম নির্ধারণ করে দেন।

খাদ্য সচিব ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ প্রমুখ।

চাল ব্যবসায়ীরা এই দামে চাল বিক্রি না করলে আগামী ১০ দিনের মধ্যে সরু চাল আমদানি করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী।

প্রথম বৈঠক শেষে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগে বাজারে চালের যে দাম ছিল, সেই দামে পুরো অক্টোবর মাস এই খাদ্যশস্য বিক্রি করতে চালকল মালিকদের নির্দেশ দিয়েছিলেন।

পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে চালের দাম নির্ধারণ করে দেন তিনি।

চাল ব্যবসায়ীরা সভায় খাদ্যমন্ত্রীকে জানান, গত ১৫ দিন আগে তারা চালকলগুলো থেকে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল ২৫৫৫ টাকায় কিনেছেন।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |