ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:10 pm
হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা শনিবার(১৯ সেপটম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়লে আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে শুক্রবার রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এ ইসলামী নেতাকে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থতার কারণে এর আগেও দফায় দফায় তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়েছিল।
Posted ৯:১০ পিএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya