স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:15 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫তলা ভবন থেকে মুন্নি আক্তার (১১) নামের এক শিশু পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। মুন্নি আক্তার অরুয়াইল ইউপির ধামাউড়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে।
কামরুল ইসলাম পেশায় একজন স্পীড বোর্ড চালক। মুন্নী বর্তমানে পরিবারের সাথে অরুয়াইল বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। সন্ধ্যার গুরুতর আহত অবস্থায় মুন্নিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেলে পাশের হাকিম মিয়ার ৫তলা ভবন থেকে পড়ে যায় মুন্নী। এ বিল্ডিংয়ে ওই কিশোরীর মামা তার পরিবার নিয়ে ভাড়া থাকেন বলে জানা গেছে।
এই ঘটনায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করছেন।
অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মেয়েটিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেছেন। ৫তলা থেকে এই মেয়ে কেন লাফিয়ে নীচে পড়লো তা জানা যায়নি।
অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমরা। মেয়েটি কিভাবে ভবনের উপর থেকে পড়লো তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Posted ১২:১৫ এএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya