শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আওয়ামীলীগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:33 pm

স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আওয়ামীলীগ

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল। এরই প্রেক্ষিতে দলটির সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা সম্ভব হয়নি। ফলে দলটির সাংগঠনিক কাঠামো নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভ দেখা দেয়।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সম্পাদক মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়।গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম শুরু করার।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেন, যেসব জেলা-উপজেলায় দলটির অঙ্গ, সহযোগী সংগঠনের সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেসব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সভাপতির একটা গাইডলাইন চাই। যেসব জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তাদেরকে আগামী ১৫ তারিখের মধ্যে আপনার অফিসে (সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডি) পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশনা দিয়েছি। এছাড়া প্রত্যেক সম্পাদককে চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ৩৫ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠনের সুপারিশ করেছি, সিদ্ধান্ত দেবেন আপনি।

সভার শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |