ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:18 pm
হিন্দু নারীরাও স্বামী মারা যাওয়ার পর সব সম্পদের ভাগ পাবেন। এই সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না হিন্দু বিধবাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন উচ্চ আদালত। যাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।
বিধবা বৌদি (ভাইয়ের স্ত্রী) স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না, এমন দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন দেবর জ্যেতিন্দ্রনাথ মণ্ডল। সে সময় আদালত বলেন, বিধবারা স্বামীর অকৃষি জমির অধিকার রাখলেও কৃষি জমিতে রাখেন না। এরপর আপিল করলে জেলা জজ আদালত বলেন, বিধবারাও স্বামীর কৃষি জমির অংশীদার হবেন।
জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে। ১৯৩৭ সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে, স্বামীর অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমিতে বঞ্চিত করা হয় বিধবাদের। বাংলাদেশ স্বাধীন হলেও, সেই আইনটিই চালু রাখা হয়। আইনটি নিয়ে দুপক্ষের দীর্ঘ শুনানি শেষে অ্যামিকাস কিউরির মতও নেন হাইকোর্ট।
সূত্র- আমাদের সময় ডটকম
Posted ১০:১৮ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya