আবুল হাসনাত মোঃ রাফি
প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 11:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীর তীর দখল করে অবৈধ বালুর ব্যবসা চলছে। দীর্ঘদিন যাবত যাবত অবৈধ ভাবে এই জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। ইউনিয়নের ভূমি অফিসের মাত্র ২০০গজের মধ্যে এই সরকারি জায়গা দখল করে অবৈধ ব্যবসা চলছেও মাথা ব্যাথা নেই কারো। আর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জানালেন এমন কিছু তিনি চোখেই দেখেননি।
সরেজমিনে পাকশিমুল এলাকায় গিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় আকবর আলী নামের এক ব্যক্তি তিতাস নদীর উপর পাকশিমুল-অরুয়াইল সেতুর পাশে নদীর প্রায় ২০শতাংশ জায়গা দখল করে বালুর ব্যবসা করছেন। সেখানে নৌকা দিয়ে বালু ফেলে বিক্রয় করা হয়। দখলকৃত জায়গাটি নতুন বিএস অনুযায়ী সম্পূর্ণ তিতাস নদীর। এই জায়গা ইউনিয়ন ভূমি অফিসের মাত্র ২০০গজ মধ্যে পড়ে। অথচ অবৈধ ভাবে নদীর এই জায়গা দখল করে ব্যবসা করলেও ভূমি অফিসের কেউ এই বিষয়ে কোন ব্যবস্থা নেননি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের সাথে আঁতাত করে অবৈধ ভাবে জায়গা দখল করে ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন।
পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি নতুন বিএস অনুযায়ী সম্পূর্ণ তিতাস নদীর মালিকানাধীন। এই বিষয়ে একাধিক বার আপত্তি জানানো হয়েছে। স্থানীয় ভূমি অফিসের নায়েবকে জানালেও এই বিষয়ে তিনি কোন ব্যবস্থা নেননি।
এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসের নায়েব আব্দুল কুদ্দুসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এমন কিছু আমি চোখে দেখেনি।’ ভূমি অফিসের মাত্র ২০০গজ দূরে অথচ আপনি চোখে দেখেননি, প্রশ্ন করা হলে নায়েব কুদ্দুস বলেন, ‘এই বিষয়ে আমি কথা বলতে পারব না। আপনি এসিল্যান্ডের সাথে কথা বলেন’ বলে তিনি ফোনের লাইন কেটে দেন।
বালির ব্যবসার মালিক আকবর মিয়া বলেন, আমি কোন জায়গা দখল করিনি। এই জায়গাটি আমি রউফ মিয়া থেকে বাৎসরিক ১০হাজার টাকায় ভাড়া নিয়েছি।
এই বিষয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১১:১৬ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya