ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 7:58 pm
স্পর্শ করলেই গাছ হাসছে! অবাক লাগলেও এটাই সত্যি। গাছের কাণ্ড ও শাখায় স্পর্শ করলেই হেসে উঠছে গাছ! এই গাছ স্বচক্ষে দেখতে হলে আপনাকে যেতে হবে ভারতের উত্তরাখণ্ডের কালাধুঙ্গি জঙ্গলে। বিরল প্রজাতির গাছটি রয়েছে এখানেই।
গাছটিতে হাত দিলেই তা নড়তে শুরু করে। মনে হবে যেন হাসছে গাছটি। কালাডুঙ্গি জঙ্গলে এরকম দুটি গাছ রয়েছে। এরকম অপর একটি গাছ রয়েছে রামনগরের কারি জঙ্গলে। গত পাঁচ বছর ধরে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই দুটি গাছ। গাইডদের সঙ্গে নিয়ে পর্যটকরা যান এই গাছদুটি দেখতে।
লোক মুখে এই গাছের নাম হয়ে গেছে হাসির গাছ। গাছটির আসল নাম ‘রেন্ডিয়া ডক্ট্রোমাম।’ ৩০০ থেকে ১৩০০ মিটার উচ্চতার মধ্যেই এই গাছগুলি থাকে। তবে গাছদুটির মানুষের মতো আচরণ যথেষ্ট রহস্যজনক। তাই গাছদুটিকে নিয়ে পরীক্ষা শুরু হয়েছে।
কোন মানুষের স্পর্শ পেলেই গাছগুলি নড়তে শুরু করে। তার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন ইতিমধ্যে বিজ্ঞানীরা। গবেষকরা গাছটির এমন অদ্ভুত আচরণ নিয়ে গবেষণা করছেন।
Posted ৭:৫৮ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya