শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৯ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:22 am

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। শুক্রবার জাপানের স্থানীয় সময় বিকেলে তিনি এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে।

অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ পূর্ণ করতে না পারায় জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন তিনি।

৬৫ বছর বয়সী অ্যাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করলেন। এর মধ্য দিয়ে এই নেতা জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। উত্তরসুরী নির্বাচিত না হওয়া পর্যন্ত ঠিক আরও কতদিন তাকে দায়িত্ব পালন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাবের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নামে। সর্বশেষ এক জনমত জরিপে অ্যাবের জনপ্রিয়তা ৩০ শতাংশে নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ১:২২ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২০

The Daily Sarod |