শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে যুবককে জেলা-জরিমানা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 2:03 pm

কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে যুবককে জেলা-জরিমানা

ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে আল আমিন (৩০) নামে এক যুবককে ১৫দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্ত যুবক উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের পুত্র। বুধবার দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।

জানা যায়, উপজেলার কাইমপুর গ্রামের আল আমিন দীর্ঘদিন যাবত একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। পরে ওই প্রবাসীর স্ত্রী এ ব্যাপারে কসবা থানায় একটি সাধারন ডাইরী করেন এবং গত মঙ্গলবার বিকেল ওই উত্যক্তকারীকে পুলিশ পৌর শহর থেকে আটক করে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে আল আমিন তার দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে জেল ও জরিমানা প্রদান করেন।

পুলিশ আল আমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান বলেন, এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে আল আমিন নামক এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা রায় প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |