ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 1:30 am
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে সকল রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবে। আল্লাহর অশেষ রহমতে সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের ২৪ জন নেতাকর্মী। আহত হন অনেকে। বাণীতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, গ্রেনেড হামলা মামলায় দণ্ডিতদের রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে। বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে। তিনি ২১ আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র-ইত্তেফাক
Posted ১:৩০ এএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya