ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 5:15 pm
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৬আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের থেকে রেলপথ মন্ত্রণালয়ে যোগদানের মাত্র সাড়ে ৪মাসের মাথায় তাকে ওএসডি করা হলো।
অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন নিজেই তার ভেরিফাইড পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে অনেকেই।
এরআগে চলতি বছরের মার্চে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে সরিয়ে রেলপথ মন্ত্রণালয় বদলী করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে।
রেলওয়ের যাত্রীসাধারণের কাছে মাহবুব কবির মিলন বেশ জনপ্রিয় একটি নাম। রেলকে জনবান্ধব করতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর মাঝে আছে, টিকিট কাটতে এনআইডি বাধ্যতামূলক করা, অনলাইনে টিকিটের টাকা রিফান্ড করা, রেলসেবা অ্যাপের মাধ্যমে ফটো/ভিডিও যুক্ত করে তাৎক্ষণিত অভিযোগ প্রদানের ব্যবস্থা ইত্যাদি।
এছাড়া মাহবুব কবির মিলনের প্রচেষ্টার কারণে মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরবর্তন এনেছে। এর ফলে প্রতারকেরা আর অ্যাকাউন্ট থেকে টাকা চুরির সুযোগ পাবে না। এছাড়া তিনি চলতি বছর কোনোরকম দুর্নীতি ছাড়া রেলে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আগামী বছরও নিয়োগ হওয়ার কথা ছিল। এসব পরিবর্তনসহ অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সোশ্যাল সাইট এবং বাস্তবে সবসময় সরব থাকতেন।
Posted ৫:১৫ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya