শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হাওড় দেখতে এসে ট্রলার ডুবে নিহত হলেন ১৭জন মাদ্রসার ছাত্র-শিক্ষক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 6:05 pm

হাওড় দেখতে এসে ট্রলার ডুবে নিহত হলেন ১৭জন মাদ্রসার ছাত্র-শিক্ষক

নেত্রকোনা জেলার মদন উপজেলা রাজালিকান্দা হাওরে ট্রলার ডুবে ১৭জন পর্যটক মারা গেছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও এক জন। নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

অতিরিক্ত যাত্রী বুঝাই আর উত্তাল ঢেউয়ের ফলে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বুধবার মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে আসেন। তারা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাজালিকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদার বেলা ২টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থল থেকে জানান, তখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও এক জন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের সম্পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২০

The Daily Sarod |