শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

আমার ছেলে অনেক প্রতিভাবান: টিকটকের অপুর বাবা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 6:35 pm

আমার ছেলে অনেক প্রতিভাবান: টিকটকের অপুর বাবা

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটিক ও লাইকির আলোচিত-সমালোচিত ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ একটি ঘটনায়।

এই বিষয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় এসেছিলেন ছেলের বিষয়ে খোঁজ নিতে বাবা শহীদুল ইসলাম। এসময় তিনি বলেন, আমার ছেলে প্রতিভাবান, মেধাবী। ওর যত্ন নিলে ভালো করত।

শহীদুল ইসলাম বললেন, ‘ওসি সাহেবের সঙ্গে আমার আলাপ হইছে। তাঁরা ভালো রিপোর্ট দিছেন। ছেলেরে আসলে ঠিকমতো দেখাশোনা করি নাই, এই জন্য এই রকম হইছে। এখন আমি জজকোর্টে যাচ্ছি, ওর জামিন হলে ওর প্রতি খেয়াল নিবো।’

তিনি জানান, অপু যে ঢাকায় ছিল সেটা তিনি জানতেন না। কারণ অপু সোনাইমুড়িতে নানাবাড়ি থাকত। অপুর মায়ের সঙ্গে তাঁর তালাক হয়ে গেছে ১৩ বছর আগে। সে ঘরে অপু (২০) ও অন্তর (১৬) নামে দুই সন্তান রয়েছে। পরে অপুর মা শহীদুল ইসলামকে তালাক দিলে তিনি ফের বিয়ে করেন। তবে সোনাইমুড়ির সোনাপুরে নানাবাড়িতে অপু ও অন্তরের জন্য খরচ পাঠাতেন শহীদুল ইসলাম। পরের ঘরেও শহীদুল ইসলামের দুই সন্তান রয়েছে।

অপু ঢাকার দক্ষিণখানে থাকে জানেন না কেন, জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, ‘আমি আসলেই জানতাম না। আমি তো থাকি মাইজদীতে। সোনাইমুড়ি গিয়ে তাদের দেখে আসি। ঈদের আগের দিন গেছি। ওরা বলল, অপু ঢাকা চলে গেছে। আমাকে ওর নানাবাড়ির মানুষরা বিস্তারিত জানায় নাই। গতকাল আমি শুনলাম, অপুকে পুলিশ ধরছে, আমি বাস ধরেই চলে এসেছি ঢাকায়। এই যে থানা থেকে বের হলাম, এখন জজ কোর্টে যাচ্ছি।’

অপু ‘বখে গেল’ কিভাবে? এই প্রশ্নের উত্তরে বলেন, দেখেন, ওর নানাবাড়ির লোকেরা তার বাপের সম্পর্কে এমন কথা বলছে যে সে আমাকে সব প্রশ্নের উত্তর দিত না। তাই আমি জানতেই পারি নাই এত কিছু ঘটে গেছে। তবে তার মেধা আছে, সে ভালো গান গাইতে পারে। যত্ন নিলে আরো ভালো করত। থানার ওসি সাহেবও বললেন সে কথা। ওরে জামিন পাইলে আগে ওসি সাহেবের কাছে নিয়ে আসব। তিনি যে পরামর্শ দেবেন, সেটাই করব।

শহীদুল ইসলামের পারিবারিক ও আর্থিক অবস্থা খারাপ নয়। তিনি ২০০৩ সালে ও ২০০৯ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন। যদিও হেরে গেছেন। এ ছাড়া মেডিসিন ও মেডিক্যাল ইকুইপমেন্টের বিজনেস করতেন শহীদুল ইসলাম। মিটফোর্ডসহ পুরো ঢাকায় তাঁর ব্যবসার ক্ষেত্র ছিল। এখন ব্যবসা বাদ দিয়ে নোয়াখালীর মাইজদীতে থাকেন।

পথচারীকে হত্যাচেষ্টার অভিযোগে লাইকি তারকা ‘অপু ভাই’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর তাঁকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) আদিল হোসেন।

সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’। এই মাধ্যমে তাঁকে অনুসরণ করেন প্রায় ১০ লাখ অনুসারী।

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২০

The Daily Sarod |