শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা আছে ,অনেকেই মানতে নারাজ! ঈদের পর সংক্রমণ বাড়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:32 pm

করোনা আছে ,অনেকেই মানতে নারাজ! ঈদের পর সংক্রমণ বাড়ার শঙ্কা

আসন্ন ঈদুল আযহার পর কোভিড-১৯ সংক্রমণের হার তীব্রতর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে প্রতিবছর এক কোটিরও বেশি পশু কোরবানি হয়ে থাকে।

এবারও যাতায়াতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এর সঙ্গে যোগ হয়েছে পশুরহাটে ভিড়, সেখানেও স্বাস্থ্যবিধির বালাই নেই। গত ঈদুল ফিতরের পর সংক্রমণ বেড়ে যাওয়ার অভিজ্ঞতা থেকেই এবারো তার পুনরাবৃত্তির আশংকা করছেন অনেকে।

বাংলাদেশে গত একমাস ধরে কোভিড-১৯ সংক্রমণের চিত্র অনেকটাই স্থিতিশীল। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা থেকে সংক্রমণ নিম্নমুখী করা সম্ভব যদি আসন্ন কোরবানির ঈদেও সেটি নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু ঈদে যান চলাচল উন্মুক্ত থাকায় সেটা কতটা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর সঙ্গে পশুর হাটে জনসমাগম নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ঈদকে ঘিরে গাদাগাদি করে যেভাবে মানুষ বাড়িতে যাচ্ছে তাতে সংক্রমণ বাড়ার আশংকা থাকে। নিজের, পরিবার ও দেশকে বাঁচাতে সবার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

নিপসনের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আব্দুর রহমান বলেন, আসলে আমাদের দেশের মানুষের মধ্যে ভয় নেই। করোনা ভাইরাস যে আছে সেটা অনেকে মনে না করেই চলাচল করছে। স্বাস্থ্যবিধি মানছে না। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি স্থির অবস্থায় আছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ থাকলেও ৭০ ভাগেরও বেশি মানুষের শরীরে উপসর্গ নেই। ডা. আব্দুর রহমান বলেন, মানুষ একটু সচেতন হলে করোনা ভাইরাস আরো নিয়ন্ত্রণ করা সহজ হতো। গত ঈদে মানুষের যাতায়াত বেড়ে গিয়েছিল। স্বাস্থ্যবিধি মানেনি, তাই ঈদের পর সংক্রমণ বেড়েছিল। এবারও ঈদের পর বাড়ার আশংকা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানে না। এমনকি বাধ্যতামূলক থাকলেও মাস্ক ব্যবহার করছে না। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস আরো নিয়ন্ত্রণ করা সম্ভব হতো উল্লেখ করে তিনি বলেন, ঈদকে ঘিরে যেভাবে মানুষের যাতায়াত বাড়ছে, তাতে ঈদের পর সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে। গত ঈদেও সংক্রমণ বেড়েছিল স্বাস্থ্যবিধি না মানার কারণে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রোভিসি ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, এখনো আমরা স্থির অবস্থায় আছি। যেহেতু আমরা সচেতন না এবং ঈদে যেভাবে মানুষ বাড়িতে যাচ্ছে তাতে ঈদের পর সংক্রমণ বাড়তে পারে। তিনি বলেন, থাইল্যান্ডের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে। এর সুফলও তারা পেয়েছে। তাদের দেশে সংক্রমণ নেই বললেই চলে। প্রথমে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিদেশিদের প্রবেশও নিষেধ করেছিল।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ৩:৩২ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

The Daily Sarod |