শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মোবাইলে অডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৯ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 12:31 pm

মোবাইলে অডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তবে সাধারণত লিখিত বার্তায় তিনি এই শুভেচ্ছা জানিয়ে থাকলেও এবার অডিও বার্তায় তিনি সবার কাছে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সব মোবাইল গ্রাহকের কাছে ভয়েস মেসেজ আকারে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা।

ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাস মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’

আত্মত্যাগের শিক্ষা প্রয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।’

ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অডিও বার্তার শেষ ভাগে তিনি বলেন, ‘করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

Facebook Comments Box

Posted ১২:৩১ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২০

The Daily Sarod |