ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 3:46 pm
তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত ২০০০ সালের ২৩ জুলাই ভালোবেসে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দেখতে দেখতে ২০টি বছর পেরিয়ে ২১ বছরে পা দিয়েছে তাদের দাম্পত্য জীবন। বৃহস্পতিবার ছিল তাদের বিবাহ বার্ষিকী। দীর্ঘদিনের এই সংসার যাপনে তারা দুই সন্তানের জনক-জননী। তাদের দাম্পত্য জীবনের সুখে থাকার মূলমন্ত্রের কথা জানালেন তৌকীর আহমেদ।
এসময় তিনি বলেন, দাম্পত্য জীবনে মান-অভিমান পর্ব থাকবেই। কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তাদের কখনও কোনো বিষয়ে দ্বিমত কিংবা ঝগড়া হবে না। বিপাশা এবং আমার সম্পর্কের শুরু বন্ধুত্ব থেকে। এখনও আমরা একে অপরের ভালো বন্ধু। এমনকি আমাদের সন্তানদের কাছেও আমরা ভালো বন্ধু।
তৌকীর আরও বলেন, দীর্ঘ দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়নি- এটা বলব না। হয়েছে, মিটেও গেছে। ঘর-সংসারের বাইরে অভিনয় জীবন, নির্মাণ ও অন্যান্য কাজকর্ম করি। যা নিয়ে কখনও একমত হয়েছি, কখনও মতভেদও হয়েছে। আবার ছোটখাটো বিষয় নিয়ে কখনও কখনও মান-অভিমান হয়েছে। কে আগে বা পরে কার মান ভাঙিয়েছি- এটা বড় বিষয় নয়।
Posted ৩:৪৬ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya