শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

একমাসের ব্যবধানে আরও একবার বেড়েছে সোনার দাম

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:25 pm

একমাসের ব্যবধানে আরও একবার বেড়েছে সোনার দাম

দেশে অস্বাভাবিক হারে বেড়েছে সোনার দাম। এক মাসের ব্যবধানে এবার প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা। শুক্রবার থেকেই এই নতুন দামে বিক্রি হবে সোনা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার খবর গণমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে সোনার দাম বাড়ানো হয়েছে চলতি বছরের ২৩ জুন। জুয়েলারি সমিতি নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনার দাম রয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭০৮ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের সোনার দাম পড়বে ৬০ হাজার ৮৮৬ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত দাম রয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতিতে সব গ্রেডের সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জুয়েলারি মালিকরা নতুন দামে সোনা বিক্রি করবেন।

Facebook Comments Box

Posted ৩:২৫ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

The Daily Sarod |