শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আল্লামা শফী আইসিইউতে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:40 pm

আল্লামা শফী আইসিইউতে

নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে।
শারিরীক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ৪টার দিকে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফী’র ছেলে, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

আল্লামা শফী বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। গত এক মাস আগেও তিনি চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ১০৩ বছর বয়সী আল্লামা শফীর শারিরীক অবস্থা আবারও অবনতি ঘটায় তাকে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৯:৪০ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

The Daily Sarod |