শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

জায়েদ খানকে অবাঞ্ছিত করতে মৌসুমির একাত্মতা ঘোষণা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:26 pm

জায়েদ খানকে অবাঞ্ছিত করতে মৌসুমির একাত্মতা ঘোষণা

বাংলাদেশের চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের ১৮টি সংগঠন সম্মিলিতভাবে জায়েদ খানকে চলচ্চিত্রে অবাঞ্ছিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

জায়েদ খানের কর্মকাণ্ড নিয়ে মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর সদস্য পদ ও অন্যান্য বিষয় নিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। তার কৃতকর্মের জন্যে তাকে ১৮ সংগঠন চলচ্চিত্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি চলচ্চিত্রের মানুষ হিসেবে এই শিল্প মাধ্যমের সার্বিক উন্নয়নে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

Facebook Comments Box

Posted ১:৪৪ এএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

The Daily Sarod |