ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২০ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 9:46 am
ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার ১৪০ অভিযোগ জমা পড়েছে র্যাবের হটলাইন ও ই-মেইলে। সাহেদ সম্পর্কে পাওয়া যাচ্ছে আরও গুরুত্বপূর্ণ তথ্য।
রোববার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদ করিমের বিরুদ্ধে র্যাবের ‘হটলাইন’ ও ই-মেইলে প্রতারণার ১৪০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১২০টি অভিযোগ হটলাইনে এবং বাকী ২০টি অভিযোগ ই-মেইলে প্রতারণার শিকার ব্যক্তিরা জানিয়েছে।
তিনি বলেন, বিভিন্ন জনের কাছ থেকে সাহেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তার পরিচালিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিত না।
সাহেদ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১০ কোটি টাকা। র্যাবের তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানান আশিক বিল্লাহ।
র্যাবের হটলাইন আরও দুই থেকে তিন দিন চালু থাকবে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবে।
Posted ৯:৪৬ এএম | সোমবার, ২০ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya