শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনা আক্রান্ত হয়ে অবনতি, মেয়েসহ হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 5:52 am

করোনা আক্রান্ত হয়ে অবনতি, মেয়েসহ হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার মেয়ে আরাধ্য বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদের ভর্তি করা হয়। একই হাসপাতালেই অমিতাভ বচ্চন ও অভিষেকের চিকিৎসা চলছে। বচ্চন পরিবারের তারা সবাই করোনা পজিটিভি।

হাসপাতাল সূত্র পিটিআই’কে জানান, শুক্রবার ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তার মেয়ে আরাধ্য বচ্চন নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছে। তারা ভাল আছেন।

তবে দেশটির একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

গত ১২ জুলাই ঐশ্বর্য ও তার মেয়ে আরাধ্য বচ্চনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সেসময় অভিষেক বচ্চন টুইট করে জানান, যে তার স্ত্রী ও মেয়ের চিকিৎসা বাড়ি থেকেই হবে। তখন থেকে তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হুট করে শুক্রবার তাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর এল।

Facebook Comments Box

Posted ৫:৫২ এএম | শনিবার, ১৮ জুলাই ২০২০

The Daily Sarod |