শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সারাবিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা আরও বাড়ছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৩ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 1:52 pm

সারাবিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা আরও বাড়ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে গত একদিনে বিশ্বে রেকর্ড ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়, গত ১০ জুলাই বিশ্বে একদিনে ২ লাখ ২৮ হাজার ১০২ জনের যে করোনা শনাক্ত হয় তা এতদিন ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা ছিল। নতুন করে সে রেকর্ড রবিবার ভাঙল।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব শনাক্ত রোগীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার। গত ২৪ ঘণ্টায় আমেরিকা মহাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজারের বেশি জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩৩ হাজারের বেশি জন এবং ইউরোপে প্রায় ১৯ হাজার।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুসারে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৯ লাখের বেশি মানুষ। এতে মারা গেছে ৫ লাখ ৬৯ হাজার ১২৮ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখের বেশি জন। মারা গেছে ১ লাখ ৩৫ হাজারের বেশি জন। এরপরে অবস্থান ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১৮ লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি।

এরপরে আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ৭ হাজারের বেশি। সেইসঙ্গে মারা গেছে ২৩ হাজার ১৭৪ জন।

Facebook Comments Box

Posted ১:৫২ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২০

The Daily Sarod |