শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

এক হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:30 pm

এক হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ

এক হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ।
এ বিষয়ে ফেসবুক ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। পরীক্ষায় সফল হলে শিগগিরই এক করে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করলেও মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে কিংবা হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জারে বার্তা পাঠানো যাবে। তার মানে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বন্ধুদের বার্তা পাঠানো যাবে।

মেসেঞ্জারের লুকানো কোড থেকে এ তথ্য আবিষ্কার করেছে ওয়াবেটাইনফো নামের একটি ওয়েবসাইট। সময় টিভি।

যেহেতু এ নিয়ে কোনো ঘোষণা দেয়নি তাই এর বাস্তবায়ন কবে হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এটি একটি খুব জটিল প্রক্রিয়া তাই এর বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন হতে পারে।

গত বছর ফেসবুক কর্তৃপক্ষ তাদের অধিনস্ত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টগ্রামের মেসেজিং সেবা এক করে ফেলার ঘোষণা দিয়েছিল।

ফেসবুক চলতি বছরের এপ্রিলে মেসেঞ্জার রুম নামের একটি অ্যাপ বাজারে ছাড়ে; যার মাধ্যমে সর্বোচ্চ ৫০ জন ব্যবহারকারী নিয়ে আপনি ভিডিও কল পরিচালনা করতে পারবেন। এই কলে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত করতে পারবেন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ফেসবুক তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৫৪ পিএম | শুক্রবার, ১০ জুলাই ২০২০

The Daily Sarod |